শিক্ষা-বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুস্তাফিজুর রহমান ফটাফট ইংরেজিতে কথা বলছেন, এমনটা কখনো দেখেছেন? বাঁহাতি পেসারের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুও এমন প্রশ্ন শুনে হেসে ফেলতে পারেন। এরপর হয়তো শুনিয়ে দিতে পারেন মুস্তাফিজের ইংরেজিভীতি নিয়ে মজার কিছু গল্পও। সেই গল্প শুনে প্রশ্ন জাগতে পারে মনে, বিদেশি কোচিং স্টাফের সঙ্গে তাঁর ভাষার আদান-প্রদান হয় কীভাবে? মুস্তাফিজকে বেশির ভাগ সময় কাজ করতে হয় বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে। ইংরেজিভাষী স্ট্রিক কীভাবে সব বুঝিয়ে দেন মুস্তাফিজকে? বাঁহাতি পেসারই বা কোচের কথায় সাড়া দেন কীভাবে? কাল বেঙ্গালুরুতেই রহস্যটা উন্মোচন করলেন বাংলাদেশ দলের বোলিং কোচ, ‘আমি তাঁকে ইংরেজি শেখাই, সে আমাকে বাংলা।’ দুজনের ‘শিক্ষা-বিনিময়’ ভালোই হচ্ছে তাহলে!