শিক্ষানবিশ শারাপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর প্রতিদ্বন্দ্বীরা যখন অলিম্পিক নিয়ে ব্যস্ত, মারিয়া শারাপোভা তখন নিজেকে ব্যস্ত রাখছেন ‘সুগারপোভা’ নিয়ে। মূলত ক্যান্ডিকে ঘিরে সৃষ্ট এ ব্র্যান্ড এরই মাঝে বিখ্যাত হয়ে গেছে। রুশ টেনিস তারকা একজন ঝানু ব্যবসায়ীর মতোই নিজের ব্র্যান্ডের প্রচার বাড়াতে চান। হাতেও এখন অঢেল সময়। মেলডোনিয়াম গ্রহণের জন্য এ বছরের জানুয়ারি থেকে দুই বছরের নিষেধাজ্ঞা চলছে তাঁর। আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএস) এখনো শেষ সিদ্ধান্ত না জানানোয় নিশ্চিত হয়েছেন, অন্তত রিও অলিম্পিকের আগে তাঁর ফেরা হচ্ছে না। তাই সময়টা কাজে লাগাচ্ছেন শারাপোভা। ব্যবসায়িক জ্ঞান বাড়াতে ছোট একটি কোর্স করেছেন হার্ভার্ড বিজনেস স্কুলে। সে জ্ঞানে আরেকটু শাণ দিতে এবার কাজের অভিজ্ঞতা নিলেন লন্ডনের বিজ্ঞাপনী সংস্থা ‘ভিসিসিপি’তে। সে অভিজ্ঞতা নিজের ব্র্যান্ডের কাজে লাগাবেন শারাপোভা। ডেইলি মেইল।