শিক্ষিকার পিটুনিও খেয়েছেন ফার্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৈশবের শিক্ষিকা এলিজাবেথ টমসনের সঙ্গে স্যার অ্যালেক্স ফার্গুসন  ফাইল ছবি
শৈশবের শিক্ষিকা এলিজাবেথ টমসনের সঙ্গে স্যার অ্যালেক্স ফার্গুসন ফাইল ছবি

খুবই দুষ্টু ছিল ছোট্ট অ্যালেক্স। প্রতিদিন স্কুলে একটা না-একটা অঘটন বাধাত। আজ এর সঙ্গে মারামারি, কাল ওর কলম ভেঙে ফেলা! এমন সময় এলিজাবেথ টমসন এলেন স্কুলে। ইনি শিক্ষিকা। অবাধ্য শিশুদের শাসন করতেন শক্ত হাতে, বেল্ট দিয়ে পেটাতেও দ্বিধা করতেন না। আর এই এলিজাবেথের সামনে পড়লেই অ্যালেক্স হয়ে যেত সুবোধ বালক!
সেই অ্যালেক্স এখন ‘বুড়ো’। স্যার অ্যালেক্স ফার্গুসন বললে সবাই একনামেই চেনে। এলিজাবেথ পরলোকে পাড়ি জমিয়েছেন বেশ আগেই। তবে শৈশবে গ্লাসগোর ব্রুমলুন রোড স্কুলের সেই শিক্ষিকাকে আজও ভোলেননি ফার্গি। যতই ভয় পেতেন শিক্ষিকাকে, পেছনে তাকিয়ে এখন ততই বিনম্রচিত্তে স্মরণ করছেন তাঁকে। এলিজাবেথের কঠোর শাসনের কারণেই আজকের এই ফার্গি—বলছেন এমন কথাও।
ফার্গুসন সে সময় সময় এতটাই দুরন্ত ছিলেন, তাঁকে শাসন করতে ‘বেল্টও’ ব্যবহার করতে হয়েছিল এলিজাবেথকে! পঞ্চাশের দশকে ইংল্যান্ডের স্কুলগুলোয় শারীরিক শাস্তি নিষিদ্ধ ছিল না। তাই বেশ কয়েকবারই এলিজাবেথের বেল্টের নির্মম ‘স্বাদ’ পেতে হয়েছিল আজকের ফার্গিকে। পরে সেই বেল্টটা নিজের পড়ার ঘরে রেখে দিয়েছিলেন ফার্গুসন।
ওই বেল্ট প্রেরণার অনন্ত উৎসই হয়ে আছে ফার্গুসনের কাছে। স্মৃতিতে তুলে আনছেন অন্য এক এলিজাবেথকে, ‘যখন ব্রুমলুন প্রাইমারি স্কুলে প্রথম এলেন এলিজাবেথ, যে ছাত্রই ক্লাস মিস করত, তার বাসায় গিয়ে হাজির হতেন এলিজাবেথ। বলতেন, ‘কালও যদি ও না আসে তাহলে আমি আবার আসব।’ প্রায় দুই হাজার শিক্ষিকা যে চ্যালেঞ্জটা নিতে পারেননি, তিনি তা পেরেছিলেন। এলিজাবেথের সান্নিধ্যে আসা সবারই কিছু না-কিছু উন্নতি হয়েছিল।’
ফার্গির চোখে এলিজাবেথের সবচেয়ে বড় দিক, ‘তাঁর তিনটি গুণ ছিল—ব্যক্তিত্ব, প্রতিজ্ঞা ও উদ্যম। যখনই আপনি কিছুর দায়িত্ব নেবেন, এ তিনটি জিনিস আপনার থাকতে হবে। এটা ছাড়া আসলে কিছুই হবে না।’
এই তিনটি গুণ ফার্গির ভালোই আছে, সেটি কে না জানে? যোগ্য শিক্ষকের যোগ্য ছাত্র! ওয়েবসাইট।