শিক্ষিত-অশিক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিওফ বয়কটও খেপে গেছেন। ঘণ্টায় ১৫ ওভার করে বল করার নিয়ম, অথচ দ্বিতীয় দিন চা-বিরতির পর ৬৪ মিনিটে ইংল্যান্ড বল করল ১১.৫ ওভার! সাবেক ইংল্যান্ড অধিনায়ক তাই সোজাসাপ্টাই বলে দিলেন, ‘এটা অখেলোয়াড়সুলভ।’ দায়টা যাঁর বেশি সেই অ্যালিস্টার কুক কিছু বলেননি। কিন্তু জবাব দিলেন ইংল্যান্ডের বোলিং কোচ ডেভিড সেকার। ভেজা আউটফিল্ডের কারণে বল করার আগে মুছে নিতে হচ্ছিল। ‘শিক্ষিত’ দর্শকেরা ব্যাপারটা ঠিকই বুঝেছেন। না বুঝে কথা বলছেন বাকিরা, মানে অশিক্ষিতরা! কথাটা সরাসরি বয়কটকে বলেননি। কিন্তু মাঠে হোক অথবা টেলিভিশনের সামনে, বয়কটও এ টেস্টের একজন দর্শক! এএফপি।