শিগগির ফিরছেন মেসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন মেসি
মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন মেসি

ইনজুরির ফাঁড়ায় পড়ে এক মাসের বেশি সময় হতে চললেও মাঠে নেই লিওনেল মেসি। তাঁর শূন্যতা পলে পলে অনুভব করছে ভক্ত-সমর্থকেরা। সবার প্রশ্ন, কবে ফিরবেন খুদে জাদুকর? সুনির্দিষ্ট উত্তর না মিললেও প্রায় প্রতিদিনই আর্জেন্টিনা অধিনায়কের হালনাগাদ খবর পাওয়া যাচ্ছে। এ যেমন আজ জানা গেল, মেসির নাকি ত্বরিত উন্নতি হচ্ছে। খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন বার্সা চিকিত্সক রিকার্ড প্রুনা।

মেসির পুনর্বাসনপ্রক্রিয়া চলছে বুয়েনস এইরেসে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেখানে বৃহস্পতিবার উপস্থিত হয়েছেন বার্সেলোনা চিকিত্সক রিকার্ড প্রুনা।

জানা গেছে, শুক্রবার মেসিকে আবার পরীক্ষা করা হবে। এরপর শুরু হবে চিকিত্সার তৃতীয় ধাপ। সেরে উঠতে চিকিত্সকেরা ছয় থেকে আট সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন মেসিকে। সে হিসাবে জানুয়ারির শুরুতেই মাঠে ফেরার কথা চারবার ফিফা বর্ষসেরার। ওয়েবসাইট।