শিগগিরই নির্ধারিত হবে মালিক-কানেরিয়ার ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর থেকেই পাকিস্তান দলের বাইরে আছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও লেগস্পিনার দানেশ কানেরিয়া। ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ, ক্রিকেট অঙ্গন থেকে দূরে সরিয়ে রেখেছে এই দুই পাকিস্তানি ক্রিকেটারকে। তবে আবারও তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাবেন কিনা, তা জানা যাবে খুব দ্রুতই। আগামী সোমবার পিসিবির এক বিশেষ কমিটির মুখোমুখি হবেন মালিক ও কানেরিয়া। সেখানেই নির্ধারিত হবে তাঁদের ক্রিকেট ক্যারিয়ারের ভাগ্য।২০০৯ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত হয়েছিলেন কানেরিয়া। এর আগে বেশ কয়েকবার পিসিবি কর্মকর্তাদের মুখোমুখি হলেও দুজনের কেউই নিজেদের নির্দোষ প্রমাণিত করতে পারেনি বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাট। পিসিবির মুখপাত্র নাদিম সারওয়ার বলেছেন, ‘মালিক ও কানেরিয়া, দুজনই এর আগে পিসিবির বিশেষ কমিটির সামনে হাজির হয়েছিল। কিন্তু সেই কমিটি এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।’তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ছাড়ছেন না ২৯ বছর বয়সী শোয়েব মালিক। দলে ফেরার জন্য সম্ভাব্য সবকিছুই তিনি করেছেন বলে দাবি করেছেন এই অলরাউন্ডার। বলেছেন, ‘কমিটি আমাকে যেসব কাগজপত্র দিতে বলেছিল, সেসব কিছুই আমি দিয়েছি। এখন তারা কী সিদ্ধান্ত নেবে, সেটা তাদের ব্যাপার। আমি যদি আবারও পাকিস্তান দলে খেলার সুযোগ পাই, তাহলে আমি ভালো পারফরমেন্সের প্রতিশ্রুতি দিচ্ছি। আমার মনে হয়, পাকিস্তানি ক্রিকেটকে আমার এখনও অনেককিছু দেওয়ার আছে।’ ওয়েবসাইট