শিগগিরই ভারত-পাকিস্তান ক্রিকেটের সেতুবন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটু উজ্জ্বল হলো ভারত-পাকিস্তান ক্রিকেট-সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা। দুই দেশের বোর্ড কর্তাদের আলোচনা চলছে কদিন ধরেই। এবার আলোচনা হলো দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়েও। আলোচনা শেষে যৌথ বিবৃতিতে দুই সচিবই বলেছেন, দুই দেশের সরকারই ক্রিকেটসহ সব ধরনের ক্রীড়াসম্পর্ক জোড়া লাগাতে ইচ্ছুক। তাদের বিবৃতিকে তাই মনে করা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ক্রিকেট সিরিজ শুরুর পথে বড় এক পদক্ষেপ। ওয়েবসাইট।