শিরোপা জেতায় ১০ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাবাডি বিশ্বকাপ জেতায় ভারতের প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ রুপি পুরস্কার দিচ্ছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। গত মাসে ইরানকে হারিয়ে কাবাডি বিশ্বকাপ জেতে ভারত। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের এক সংবর্ধনা অনুষ্ঠানে ভারতের ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল এটাও জানান, অলিম্পিকে কাবাডিকে নিয়ে আসার জন্য তাঁরা লড়াই চালিয়ে যাবেন। আইএএনএস।