শিরোপা ধরে রাখল বিজেএমসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় মহিলা হ্যান্ডবলের শিরোপা ধরে রেখেছে বিজেএমসি। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে কাল ফাইনালে তারা ২৮-১৯ গোলে হারিয়েছে বাংলাদেশ আনসারকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৩-৭ গোলে এগিয়ে ছিল। বিজেএমসির শিরিনা ১০টি ও ডালিয়া ৬টি গোল করেছেন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিরিনা। জাতীয় হ্যান্ডবলে গতবারও আনসারকে হারিয়ে শিরোপা জেতে বিজেএমসি। ২৬টি আসরের মধ্যে সব মিলিয়ে নবম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদসহ অন্যরা।