শিরোপা ধরে রাখলেন ক্লিচকো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেভিওয়েট বক্সিংয়ের বিশ্ব শিরোপা ধরে রাখলেন ভ্লাদিমির ক্লিচকো। পরশু নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১২ রাউন্ডের লড়াই শেষে পয়েন্টের ব্যবধানে যুক্তরাষ্ট্রের ব্রায়ান্ট জেনিংসকে হারিয়েছেন ইউক্রেনিয়ান বক্সার। এই নিয়ে টানা ১৮ বার বক্সিংয়ের বিশ্ব শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ জিতলেন ক্লিচকো। ৩৯ বছর বয়সী এই বক্সার ৬৮ ম্যাচের ক্যারিয়ারে জিতেছেন ৬৫টিতেই। যার ৫৪টিতেই প্রতিপক্ষকে করেছেন নকআউটে। নয় বছর ধরেই হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বসেরা ক্লিচকো। পরশু দুই জাজ ক্লিচকোর পক্ষে ১১৬-১১১ পয়েন্ট দিলেও তৃতীয় জাজ দিয়েছেন ১১৮-১০৯ পয়েন্ট। এএফপি।