শিরোপার কাছাকাছি সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই দিল্লি গলফ ক্লাব। সেই পুরোনো স্মৃতি হয়তো আজ আবার নাড়া দিচ্ছে সিদ্দিকুর রহমানকে। গত বছর ১০ নভেম্বর এই গলফ কোর্সেই হিরো ইন্ডিয়ান ওপেন জিতেছিলেন। আজ যখন প্যানাসনিক ওপেনের শেষ রাউন্ড খেলতে নামবেন, নিশ্চয় স্মৃতি হাতড়ে আরও উজ্জীবিতই হবেন দেশসেরা গলফার।
দিল্লিতে আরেকটি পেশাদার শিরোপার সুবাস পাচ্ছেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে ১৪তম স্থানে ছিলেন, দ্বিতীয় রাউন্ডে উঠে আসেন তিনে। পরশু ৬৭ শটে দিন শেষ করলেও কাল তৃতীয় রাউন্ডে অবশ্য খেলেছেন দুই শট বেশি। তবে তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দশ শট কম খেলে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে এখন সিদ্দিকুর। কাল পাঁচটি বার্ডি করেছেন, বগি দুটি। বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন ১৮তম স্থানে। ভারতের রাহিল গানজি আছেন শীর্ষে।