শিরোপার কাছে নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ রাউন্ডে আজ ড্র করলেই প্রিমিয়ার দাবা লিগে চ্যাম্পিয়ন নৌবাহিনী। এ রাউন্ডে নৌবাহিনীর প্রতিপক্ষ তাদেরই জুনিয়র দল। সাত ম্যাচে গ্র্যান্ডমাস্টার রাকিব, রাজীবদের দলের পয়েন্ট ১৪। চ্যাম্পিয়ন মোহামেডানের ১২। নৌবাহিনী কাল ৪-০ ব্যবধানে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে, দুই জর্জিয়ান গ্র্যান্ডমাস্টার নিয়ে গড়া মোহামেডান একই ব্যবধানে হারিয়েছে প্রিতম-প্রিজম চেস ক্লাবকে।
নতুন সভাপতি: গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর দাবা ফেডারেশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন বিদায়ী সরকারের বাণিজ্যমন্ত্রী গোলাম কাদের। প্রায় দশ মাস ফেডারেশনের সভাপতির পদ শূন্য থাকার পর অবশেষ সেটি পূরণ হলো। নতুন সভাপতি পদে সরকার কাল নিয়োগ দিয়েছে ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদকে।