শিরোপার সুবাস পাচ্ছে ঊষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বে টানা ৬ জয়৷ এরপর প্রিমিয়ার হকি লিগের সুপার ফোরেও দুর্দান্ত শুরু করেছে ঊষা ক্রীড়াচক্র৷ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল তারা ১০-২ গোলে হারিয়েছে অ্যাজাক্স এসসিকে৷ এই পর্বে বাকি দুটি ম্যাচে ৪ পয়েন্ট (একটি জয় ও একটি ড্র) পেলেই চলবে তাদের৷ দিনের অন্য ম্যাচে আবাহনী ৬-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে৷