চোটের কারণে যাঁর টুর্নামেন্টই শেষ হয়ে গিয়েছিল, অপ্রত্যাশিতভাবে ফিরে এসে সেই ধোনিই জেতালেন ভারতকে। পরশু পোর্ট অব স্পেনে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে টুর্নামেন্ট জয়েও ভারত পেছনে ফেলল শ্রীলঙ্কাকে। সেলকন সিরিজটা ভারতের ২৪তম ওয়ানডে শিরোপা। এত দিন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সমান ২৩টি করে টুর্নামেন্ট জিতে দাঁড়িয়ে ছিল একই কাতারে। ৩৩টি টুর্নামেন্ট জিতে একমাত্র অস্ট্রেলিয়াই আছে ভারতের ওপরে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ১৮টি শিরোপা জিতে আছে চারে। দক্ষিণ আফ্রিকানরা জিতেছে ১২টি ও নিউজিল্যান্ড ৪টি টুর্নামেন্ট। জিম্বাবুয়েও জিতেছে ৩টি শিরোপা।