প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজার ফেদেরার একজন সঙ্গী পেলেন। এত দিন গ্র্যান্ড স্লাম পুরুষ একক জেতা একমাত্র সুইস খেলোয়াড় ছিলেন তিনিই। পরশু অস্ট্রেলিয়ান ওপেন জিতে স্তানিসলাস ভাভরিঙ্কা যোগ দিয়েছেন ফেদেরারের সঙ্গে। এটিসহ মোট ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছে সুইজারল্যান্ড। পুরুষ টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতা দেশের তালিকায় সুইসরা আছে চারে। ২০টি করে গ্র্যান্ড স্লাম জেতা স্পেন ও অস্ট্রেলিয়ার অবস্থান তিনে। দুইয়ে সুইডেন—বোর্গ, এডবার্গ, উইলান্ডারদের দেশ জিতেছে ২৫টি গ্র্যান্ড স্লাম। শীর্ষে যুক্তরাষ্ট্র। ৫১টি পুরুষ একক জিতেছেন মার্কিন খেলোয়াড়েরা। তবে বিস্ময়কর তথ্য, পুরষ এককে কোনো মার্কিন খেলোয়াড়ের (অ্যান্ডি রডিক) সর্বশেষ শিরোপা জয় ২০০৩ সালের ইউএস ওপেন।