শিরোপা আনসারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসির পৃষ্ঠপোষণায় আয়োজিত প্রথম মহিলা ফুটবল সুপার লিগের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ আনসার। কমলাপুর স্টেডিয়ামে কাল ফাইনালে আনসার ২-০ গোলে হারিয়েছে সাতক্ষীরা জেলাকে। জয়ী দলের গোল দুটি করেছেন সুইনু প্রু মারমা ও তিথি রানী। প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা সাতক্ষীরার সাবিনা আক্তার (১৯ গোল)। একই দলের মিরনা সেরা খেলোয়াড়। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে ঠাকুরগাঁও। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, বিশেষ অতিথি ট্রান্সকম ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আক্কু চৌধুরী।