শিরোপা আর শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে সাতবার দুটি টুর্নামেন্ট জয়ের রেকর্ড করেছেন রাফায়েল নাদাল। তিনটি টুর্নামেন্ট ছয়বার জেতার রেকর্ডটিও তাঁর। মন্টে কার্লো (৮) ও বার্সেলোনা (৭) ছাড়াও ফ্রেঞ্চ ওপেন ছয়বার জিতেছেন এই স্প্যানিশ। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের অধিকার কমপক্ষে পাঁচবার ছয়টি টুর্নামেন্ট জয়ের রেকর্ডটি। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার ছয়বার করে জিতেছেন উইম্বলডন ও এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস। পাঁচবার জিতেছেন ইউএস ওপেন, হ্যালের গেরি ওয়েবার ওপেন, সুইস ইনডোরস ও দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ। কোনো নির্দিষ্ট টুর্নামেন্ট সবচেয়ে বেশি জয়ের রেকর্ডেও আছে নাদালের নাম। নাদালের মতোই আটবার বুয়েনস আয়ার্স এটিপি টুর্নামেন্ট জিতেছিলেন আর্জেন্টাইন গিলের্মো ভিলাস। মেয়েদের টেনিসে রেকর্ডটি মার্টিনা নাভ্রাতিলোভার। কমপক্ষে পাঁচবার ১৪টি টুর্নামেন্ট জিতেছেন এই চেক বংশোদ্ভূত মার্কিনি। এর মধ্যে শিকাগোর আমিরেটেক কাপ জিতেছেন রেকর্ড ১২ বার।