শিরোপা ইডেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে ডেলটা লাইফ মহিলা কলেজ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন ইডেন কলেজ। কাল তারা ফাইনাল জিতেছে ১১-২ গোলে।মেয়েদের হ্যান্ডবলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটা ঐতিহ্য রয়েছে। ১৯৯৩ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় সর্বোচ্চ ছয়বার তারাই চ্যাম্পিয়ন। এবার সুযোগ ছিল হ্যাটট্রিক শিরোপা জেতার। কিন্তু কাল সেই ভিকারুননিসার ছায়াও দেখা গেল না। প্রথমার্ধে ৬-০ গোলে পিছিয়ে থাকার পর গোলরক্ষক সাদিয়াকে তুলে নামানো হলো মিমকে। তাতেও লাভ হলো না। ইডেনের অভিজ্ঞ খেলোয়াড়দের সামনে দাঁড়াতেই পারল না ভিকারুননিসার মেয়েরা।