শিরোপা উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ক্রিকেটে শ্রীলঙ্কা তখনো উঠতি শক্তি। ওয়ানডেতে অবশ্য মাঝেমধ্যে হারিয়ে দিচ্ছিল বড় দলগুলোকে। সেই উঠতি শক্তির দলটিই চ্যাম্পিয়ন হয়ে গেল ১৯৮৬ এশিয়া কাপে। সেটিই ছিল শ্রীলঙ্কার প্রথম বড় কোনো শিরোপা। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের হাজারো দর্শকের অনুরোধে প্রেসিডেন্ট জুনিয়াস রিচার্ড জয়াবর্ধনে পরদিন সরকারি ছুটি ঘোষণা করে দেন!