শিরোপা-খরা কাটালেন কুজনেতসোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে ইউএস ওপেনে জিতেছেন, ২০০৯ সালে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। এই দুটি গ্র্যান্ডস্লাম ছাড়াও জিতেছেন ছোট-বড় আরও বেশ কয়েকটি শিরোপা। তবে ২০১০ সালের শুরু থেকেই যেন নিজেকে হারিয়ে ফেলেছিলেন সভেতলানা কুজনেতসোভা। র‌্যাঙ্কিংয়ে ৩ নম্বর থেকে নেমে এসেছিলেন ২১ নম্বরে। অবশেষে শিরোপা খরা কেটেছে রাশিয়ার এ তারকার। সানদিয়েগো ওপেনের ফাইনালে পোল্যান্ডের অ্যাজিনেস্কা রাদোয়ানস্কাকে ৬-৪, ৬-৭, ৬-৩ সেটে হারিয়ে গতকাল রোববার গত বছরের অক্টোবরের পর প্রথম শিরোপার দেখা পেয়েছেন কুজনেতসোভা।এ বছর কোনো প্রতিযোগিতার ফাইনালেও ওঠা হয়নি। সামনে আবার ইউএস ওপেন। গত ১০ মাস পর প্রথমবারের মতো শিরোপা হাতে পেয়ে উচ্ছ্বসিত কুজনেতসোভা রয়টার্সকে বলছিলেন, ‘এ শিরোপা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। নিজের পারফরম্যান্স নিয়ে এত দিন খুব বিব্রত ছিলাম। আমার মনে হয়, খেলায় ফিরে আসতে পেরেছি আমি।’