শিরোপা চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসির মাথায়ই উঠল ইংলিশ প্রিমিয়ার লিগ শ্রেষ্ঠত্বের মুকুট। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন শেষ রাউন্ডে নাটকীয় কিছুর আশা করেছিলেন। শীর্ষে থাকা চেলসির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে থাকায় টানা চতুর্থ শিরোপা জিততে আসলে ম্যানইউর সেরকম কিছুই প্রয়োজন ছিল। কিন্তু কাল শেষ ম্যাচে সবকিছুই হলো ঠিকঠাক। দ্রগবার হ্যাটট্রিকের সঙ্গে আনেলকা (২), ল্যাম্পার্ড, কাল ও অ্যাশলি কোলের গোল মিলে নিজেদের মাঠে উইগানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। ম্যানইউও ৪-০ গোলে জেতার পরও তাই চেলসিই জিতল তাদের চতুর্থ লিগ শিরোপা। ওদিকে ইতালিয়ান লিগে ইন্টার মিলান শিয়েভোর বিপক্ষে ৪-৩ এবং রোমা ক্যালিয়ারির বিপক্ষে ২-১ গোলের জয় পাওয়ায় শিরোপা লড়াইটা চলে গেছে শেষ রাউন্ডে। ওয়েবসাইট।