শিরোপা জিতে মিলানের শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টার মিলানের পাঁচ বছরের রাজত্বে হানা দিয়ে গত মৌসুমে লিগ শিরোপা জিতেছে এসি মিলান। কাল নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়েই মিলান জিতল মৌসুম সূচনাসূচক সুপারকোপা ইতালিয়ানার শিরোপা। কাল বেইজিংয়ে অনুষ্ঠিত ‘মিলান ডার্বি’তে অবশ্য ইন্টার মিলানকেই প্রথম এগিয়ে দিয়েছিলেন ওয়েসলি স্নাইডার। কিন্তু তাঁর ২২ মিনিটের গোল ৬০ মিনিটে পরিশোধ করে এসি মিলানকে সমতায় ফেরান জ্লাতান ইব্রাহিমোভিচ। ৬৯ মিনিটে গোল করে মিলানকে শিরোপার উৎসবে মাতিয়েছেন কেভিন প্রিন্স-বোয়াটেং। শিরোপা জিতে মৌসুমের শুরু, নতুন মৌসুমের শুরুটা মিলানের এর চেয়ে ভালো আর হতে পারত কি!