শিরোপা সিদ্দিকুরেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস ওপেনের বাছাইপর্বে অংশ নেওয়ার আগে প্রস্তুতিটা ভালোই হলো সিদ্দিকুর রহমানের। টুর্নামেন্টের ফেবারিট হিসেবে খেলতে নামা বাংলাদেশের সেরা গলফারই জিতলেন বিটিআই আন্তর্জাতিক গলফের শিরোপা। ট্রফি জয়ের ইঙ্গিত মিলছিল পরশু থেকেই। আগের দিন পারের চেয়ে ৮ শট কম খেলা সিদ্দিকুর ৪ রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে টুর্নামেন্ট শেষ করেছেন। চ্যাম্পিয়ন হিসেবে প্রাইজমানি পেয়েছেন তিন লাখ তিন হাজার টাকা। রানারআপ শ্রীলঙ্কার মিথুন পেরেরা খেলা শেষ করেছেন পারের চেয়ে দুই শট কম খেলে। প্রথম দিনে শীর্ষে থেকে চমক দেখানো আবদুল মতিন শেষ পর্যন্ত দ্বাদশ স্থান পেয়েছেন।