শিরোপা সোদারলিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের ছেলে বলে এমনিতেই ফেবারিট ছিলেন। তার ওপর ফাইনালের পথে হারিয়ে এসেছেন অ্যান্ডি মারে, রজার ফেদেরারের মতো তারকাকে—প্যারিস মাস্টার্সের ফাইনালে মনফিলসের ওপরই ছিল পাদপ্রদীপের আলো। কিন্তু গত বছরের মতো এবারও সমর্থকদের হতাশ করেছেন মনফিলস। পরশু তাঁকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম মাস্টার্স শিরোপা পেলেন রবিন সোদারলিং, ম্যাচের ফল ৬-১, ৭-৬ (৭-১)।গত বছরও প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠেছিলেন মনফিলস। কিন্তু ফাইনালে সার্বিয়ার নোভাক জোকোভিচের কাছে করেছিলেন অসহায় আত্মসমর্পণ। এএফপি।