শিরোপাতেও দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বুধবার কোপা ডেল রে জিতলেই বার্সেলোনা ছুঁয়ে ফেলবে ঘরোয়া টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের ৫৭টি শিরোপা জয়ের রেকর্ড। লা লিগা জেতায় এগিয়ে আছে রিয়াল, তাদের ৩১টি শিরোপার বিপরীতে বার্সা জিতেছে ২০টি। উল্টোটা কোপা ডেল রেতে, এখানে বার্সেলোনা জিতেছে ২৫টি শিরোপা এবং রিয়াল মাদ্রিদ ১৭টি। সুপার কোপাতেও সর্বোচ্চ ৯ বার জিতেছে বার্সা, রিয়াল ৮ বার। দুবার চ্যাম্পিয়ন হয়ে কোপা ডি লা লিগাতেও বার্সার প্রাধান্য। ১৯৮৫-৮৬ মৌসুমে সর্বশেষ হওয়া এই টুর্নামেন্টটি একবার জিতেছে রিয়াল মাদ্রিদ। তবে ইউরোপিয়ান ও বৈশ্বিক টুর্নামেন্টে কিছুটা এগিয়ে রিয়াল। টানা ৫টিসহ মোট নয়বার চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়ালের আছে আরও ৩টি ইউরোপিয়ান শিরোপা। বার্সা জিতেছে ৩টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি কাপ উইনার্স কাপ ও ৩টি সুপার কাপ। ফিফা ক্লাব কাপ জিতেছে রিয়াল তিনবার ও বার্সা একবার। সব মিলিয়ে রিয়ালের শিরোপা ৭২টি ও বার্সার ৬৭টি।