শিরোপার সামনে জুভেন্টাস-পিএসজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান বুন্দেসলিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে আগেই। স্পেনে বার্সেলোনারও শিরোপা অনেকটাই নিশ্চিত। ইতালিয়ান সিরি ‘আ’ এবং ফ্রেঞ্চ লিগ ওয়ানেও শিরোপার মীমাংসা হয়ে যেতে পারে আজই।নিজেদের মাঠে আজ পালের্মোর বিপক্ষে জিতলে তো বটেই; ড্র হলেও শিরোপা জিতে যাবে জুভেন্টাস। এমনকি হারলেও জুভদের সুযোগ থাকবে! সে ক্ষেত্রে কয়েক ঘণ্টা থাকতে হবে অপেক্ষায়। রাতে ইন্টার মিলানের বিপক্ষে নাপোলি জয়বঞ্চিত হলে হেরেও শিরোপার আনন্দে ভাসবে জুভেন্টাস।ফ্রান্সে প্যারিস সেন্ট-জার্মেইয়ের (পিএসজি) সমীকরণটা একটু কঠিন। নিজেদের মাঠে আজ ভ্যালাঁসিয়েনের বিপক্ষে তাদের জিততেই হবে। পিএসজি ১৯ বছর পর লিগ শিরোপার স্বাদ পেয়ে যেতে পারত আজ মাঠে নামার আগেই! যদি কাল বাস্তিয়ার বিপক্ষে হেরে যেত অলিম্পিক মার্শেই। কিন্তু আন্দ্রে গিগন্যাকের জোড়া গোলে কাল ২-১ গোলে জিতে পিএসজির অপেক্ষা বাড়ানোর পাশাপাশি সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে মার্শেই। তবে আজ জিতলেই ফুরোবে পিএসজির ১৯ বছরের অপেক্ষা।পিএসজি সর্বশেষ লিগ জিতেছিল ১৯৯৩-৯৪ মৌসুমে। এরপর পাঁচবার রানার্সআপ হলেও শিরোপা থেকে গেছে অধরা। ২০১০ সালে কাতারি মালিক এসে দলবদলে দেদার টাকা ঢেলে দলে বসিয়েছেন তারার মেলা। তারই ফসল ঘরে তুলতে যাচ্ছে পিএসজি। বদলে যাওয়া পিএসজি উঠেছিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও। কিন্তু বার্সেলোনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছিটকে পড়ে অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকায়। লিগ শিরোপা সেই হতাশা কিছুটা হলেও ঘোচাবে।অন্যের সহায়তায় নয়, জুভেন্টাস ২৯তম লিগ (জুভেন্টাসের হিসাবে ৩১তম) শিরোপার উৎসবটা করতে চায় জয় দিয়েই। আন্তোনিও কন্তের দল মাঠেও নামছে সেভাবেই। ভয় একটাই—প্রতিপক্ষ পালের্মো আছে অবনমনের শঙ্কায়। ৩৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে পালের্মো। ১৮ নম্বরে থাকা জেনোয়ার পয়েন্টও ৩২। পালের্মো গোল ব্যবধানে এক ধাপ এগিয়ে। এ অবস্থায় আজ হারলে পালের্মোকে চলে যেতে হতে পারে অবনমন এলাকায়। কারণ, দিনের আরেক ম্যাচে নিজেদের মাঠে জেনোয়ার প্রতিপক্ষ ইতিমধ্যেই অবনমন প্রায় নিশ্চিত হওয়া পেসাকারা। আজ তাই মরণকামড়ই দিতে চাইবে পালের্মো। ওয়েবসাইট।