শিরোপার সুবাস পাচ্ছে জুভেন্টাস
ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে বুন্দেসলিগাকে বিরক্তিকর বানিয়ে বায়ার্ন মিউনিখ শিরোপা নিশ্চিত করে ফেলেছে বেশ আগেই। সিরি আ এবং ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা লড়াইও ম্যাড়মেড়ে। লা লিগা এবং ইংলিশ প্রিমিয়ার লিগ ঘিরেই এখন যত আকর্ষণ।
পরশু উদিনেসের বিপক্ষে ২-০ গোলে জিতে প্রধান প্রতিদ্বন্দ্বী রোমার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে শীর্ষে থাকা জুভেন্টাস। সিরি আ জিততে বাকি পাঁচ ম্যাচে জুভদের চাই ৮ পয়েন্ট। রোমার দ্বিতীয় হওয়া মোটামুটি নিশ্চিত। রোববার গঞ্জালো হিগুইয়েনের হ্যাটট্রিকে লাৎসিওকে ৪-২ গোলে হারানো নাপোলির চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে খেলাও একরকম নিশ্চিত। যদিও রোববার জিতেছে ফিওরেন্টিনা ও ইন্টারমিলানও। ফিওরেন্টিনা ৫-৩তে হেল্লাস ভেরোনাকে, ইন্টার ৪-০ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। ফ্রান্সে রোববার অলিম্পিক লিওঁর কাছে ১-০তে হেরেও পিএসজি প্রতিদ্বন্দ্বী মোনাকোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে।
লা লিগায় শিরোপা দৌড়ে এগিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই ডিয়েগো, গডিন ও কস্তার গোলে রোববার গেঠাফেকে ২-০তে হারিয়ে রিয়ালের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে গেছে অ্যাটলেটিকো, বার্সার চেয়ে তারা এগিয়ে ৪ পয়েন্টে।
ইংল্যান্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে শীর্ষে লিভারপুল। তবে ডেম্বা বার গোলে সোয়ানসিকে হারিয়ে (১-০) চেলসিও তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। হাতে দুই ম্যাচ বেশি থাকায় সিটিও লড়াইয়ে আছে ভালোভাবেই। এএফপি।
পয়েন্ট তালিকা
লা লিগা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
অ্যাটলেটিকো ৩৩ ২৬ ৪ ৩ ৭২/২২ ৮২
রিয়াল মাদ্রিদ ৩৩ ২৫ ৪ ৪ ৯৪/৩২ ৭৯
বার্সেলোনা ৩৩ ২৫ ৩ ৫ ৯২/২৭ ৭৮
বিলবাও ৩৩ ১৮ ৮ ৭ ৫৮/৩৫ ৬২
সেভিয়া ৩৩ ১৬ ৮ ৯ ৬১/৪৭ ৫৬
ইংলিশ প্রিমিয়ার লিগ
লিভারপুল ৩৪ ২৪ ৫ ৫ ৯৩/৪২ ৭৭
চেলসি ৩৪ ২৩ ৬ ৫ ৬৬/২৪ ৭৫
ম্যান সিটি ৩২ ২২ ৪ ৬ ৮৬/৩২ ৭০
এভারটন ৩৩ ১৯ ৯ ৫ ৫৩/৩১ ৬৬
আর্সেনাল ৩৩ ১৯ ৭ ৭ ৫৬/৪০ ৬৪
সিরি আ
জুভেন্টাস ৩৩ ২৮ ৩ ২ ৭১/২২ ৮৭
রোমা ৩৩ ২৪ ৭ ২ ৬৮/১৯ ৭৯
নাপোলি ৩৩ ২০ ৭ ৬ ৬৩/৩৫ ৬৭
ফিওরেন্টিনা ৩৩ ১৭ ৭ ৯ ৫৬/৩৭ ৫৮
ইন্টার মিলান ৩৩ ১৩ ১৪ ৬ ৫৫/৩৫ ৫৩