শিরোপার সুবাস পাচ্ছে মোহামেডান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা জয়ের সুবাস পাচ্ছে মোহামেডান। প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে টানা দ্বিতীয় ম্যাচ জিতল তারা। লিগে ১২ ম্যাচের সব কটি জেতা সাদা-কালোদের পয়েন্ট হলো ৩৬, ১১ ম্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী ঊষার পয়েন্ট ৩০। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাদা-কালোরা ১১-২ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে।মোহামেডানের চয়ন তিনটি এবং ইশতিয়াক ও জিমি দুটি করে গোল করেছেন। নান্নু, মানিক, তারেক ও টিংকু তাজউদ্দিন করেছেন একটি করে গোল। দুটি গোল শোধ করেছেন রুবেল।আজকের খেলা: ঊষা-সাধারণ বীমা (বেলা ৩-১৫ মি., হকি স্টেডিয়াম)