প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্র্যান্ড স্লামে পেরেছেন, কিন্তু একক এটিপি শিরোপায় কিন্তু এখনো পিট সাম্প্রাসকে পেছনে ফেরতে পারেননি রজার ফেদেরার। পরশু কানাডায় অ্যান্ডি মারেকে হারাতে পারলে সাম্প্রাসের মাত্র এক ধাপ পেছনে থাকতেন ফেদেরার। ৬২টি এটিপি শিরোপার মালিক ফেদেরার, সাম্প্রাস জিতেছিলেন ৬৪টি। ৬৩টি শিরোপা নিয়ে মাঝখানে আছেন সুইডেনের বিয়ন বোর্গ। রেকর্ডের ধারেকাছে অবশ্য তাঁরা কেউই নেই। এটিপি শিরোপার ‘সেঞ্চুরি’ও আছে একজনের। যুক্তরাষ্ট্রের জিমি কোনর্স গ্র্যান্ড স্লাম জিতেছেন ফেদেরারের অর্ধেক (৮টি), কিন্তু এটিপি শিরোপা ১০৯টি! চেকোস্লোভাকিয়া থেকে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া ইভান লেন্ডল জিতেছেন ৯৪টি শিরোপা, ৭৭টি জন ম্যাকেনরো।