শিরোপার স্বীকৃতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ লিগের দলবদল আগামী ১ সেপ্টেম্বর শুরু। শেষ ১৫ নভেম্বর। তবে ঘরোয়া মৌসুম কবে শুরু হবে, তা ঠিক হয়নি বাংলাদেশ লিগ কমিটির কালকের সভায়। এবার সম্ভবত দেরিতেই ঘরোয়া ফুটবল মাঠে গড়াবে। তার আগে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর শুরুর পরিকল্পনা আছে। পাতানো খেলার অর্থ জরিমানার পর শেখ জামালকে চ্যাম্পিয়ন ঘোষণা করে কাল অনুমোদিত হয়েছে লিগ টেবিল।মোহামেডানে নির্বাচন ১ আগস্ট: মামলা, অনৈক্য প্রভৃতি কারণে দুবার তারিখ দিয়েও মোহামেডান লিমিটেডের নির্বাচন হয়নি। কাল ঘোষিত নতুন তফসিল অনুযায়ী নির্বাচন ১ আগস্ট। মনোনয়ন বিক্রি ২১ জুলাই থেকে, জমা ২৩ জুলাই।—ক্রীড়া প্রতিবেদক