শিরোপা-রেকর্ড-মরিনহো
আয়াক্সকে হারিয়ে ইউরোপা লিগ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ট্রফি তো এলই, হোসে মরিনহোর দল আদায় করে নিল আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও। ‘বোনাস’ হিসেবে কিছু রেকর্ডও হয়েছে ইউনাইটেডের, কিছু রেকর্ড হয়েছে মরিনহোরও
ভিন্ন দুই ক্লাবে
ভিন্ন দুটি ক্লাবকে নিয়ে ইউরোপা লিগ (উয়েফা কাপ) জেতা তৃতীয় কোচ হলেন মরিনহো। তাঁর আগে ভিন্ন দুই ক্লাবের হয়ে ট্রফিটি জেতা কোচ দুজন হলেন—জিওভান্নি ত্রাপাত্তোনি (ইন্টার ১৯৭৭, জুভেন্টাস ১৯৯১ ও ১৯৯৩) ও রাফায়েল বেনিতেজ (ভ্যালেন্সিয়া ২০০৪ ও চেলসি ২০১৩)
সর্বজয়ী ইউনাইটেড
উয়েফার তিনটি টুর্নামেন্টই (চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও এখন বিলুপ্ত কাপ উইনার্স কাপ) জেতা পঞ্চম ক্লাব হলো ম্যানচেস্টার ইউনাইটেড। তিন টুর্নামেন্টই জেতা অন্য চারটি ক্লাব—আয়াক্স, বায়ার্ন মিউনিখ, চেলসি ও জুভেন্টাস।
তবু তিনে ইংল্যান্ড
ইউনাইটেডকে নিয়ে ইংল্যান্ডের পাঁচটি ক্লাব মিলিয়ে আটবার জিতল ইউরোপা লিগ (উয়েফা কাপ)। এর আগে লিভারপুল (৩ বার), টটেনহাম (২), ইপসউইচ টাউন (১) ও চেলসি (১) শিরোপাটা জিতেছে। তবে এখনো লিগের হিসাবে স্পেন ও ইতালির চেয়ে পিছিয়ে ইংল্যান্ডের ক্লাবগুলো। স্প্যানিশ ক্লাবগুলো ট্রফিটি জিতেছে ১০ বার (সেভিয়া ৫, রিয়াল মাদ্রিদ ২, অ্যাটলেটিকো মাদ্রিদ ২ ও ভ্যালেন্সিয়া ১), ইতালিয়ান ক্লাবগুলো জিতেছে ৯ বার (জুভেন্টাস ৩, ইন্টার ৩, পার্মা ২ ও নাপোলি ১)।
ইব্রার প্রথম
ক্যারিয়ারে আট ক্লাবের হয়ে এর আগে শিরোপা জিতেছিলেন ৩২টি। ক্লাব ক্যারিয়ারে এর চেয়ে বেশি শিরোপাই এ মুহূর্তে আছে কেবল তিনজনের। কিন্তু ইব্রাহিমোভিচের তবু একটা দুঃখ না থেকে পারে না, এই ৩২টির মধ্যে একটিও ইউরোপিয়ান কোনো শিরোপা ছিল না! আক্ষেপটা ঘুচে গেল পরশু। ফাইনালে তাঁকে খেলতে দেয়নি চোট, তবে তাতে কী! ইউনাইটেডের ইউরোপা লিগটা তাঁর ক্যারিয়ারের ৩৩তম ট্রফি, আর প্রথম কোনো ইউরোপীয় টুর্নামেন্টের শিরোপা!
কবিরা শিরোপা জেতেনা
জয়ের পর মরিনহো
জানতাম ওরা কোথায় আমাদের চেয়ে ভালো, আর আমরা কোথায় ওদের চেয়ে ভালো। ওদের ভালো দিকগুলো খাটাতে দিইনি, আর ওদের দুর্বলতা কাজে লাগিয়েছি। যদি আপনি সারাক্ষণই প্রতিপক্ষকে চাপে রাখতে চান, তার জন্য ছোট পাসে খেলার দরকার নেই। যদি বাতাসে আপনার দলের দাপট থাকে, তাহলে লম্বা পাসেই খেলতে পারেন। ফুটবলে অনেক কবি আছেন, কিন্তু কবিরা শিরোপা জেতে না।
যদি পারতাম, অবশ্যই ট্রফিটার বিনিময়ে (ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলায় নিহত) মানুষের জীবন ফিরিয়ে নিতাম। এখনই। দ্বিতীয়বার চিন্তা করতাম না। এই কাপ ম্যানচেস্টারের মানুষকে একটু খুশি করবে? হয়তো!
শুধুত্রাপাত্তোনিইওপরে
এ নিয়ে উয়েফার চারটি টুর্নামেন্ট জিতলেন মরিনহো, যা তাঁকে নিয়ে গেল ‘উয়েফার টুর্নামেন্টজয়ী কোচের’ তালিকায় যৌথভাবে দুইয়ে। চারটি করে উয়েফার টুর্নামেন্ট জিতেছেন লিভারপুলের কোচ বব পেইসলি, ইউনাইটেডেরই স্যার অ্যালেক্স ফার্গুসন ও এসি মিলানের নেরেও রোক্কো। তালিকায় মরিনহোর ওপরে আছেন শুধু জুভেন্টাস ও ইন্টার মিলানকে নিয়ে পাঁচবার উয়েফা টুর্নামেন্টজয়ী কোচ জিওভান্নি ত্রাপাত্তোনি।
যেখানেমরিনহোসেরা
পোর্তোর হয়ে একটি ইউরোপা লিগ (২০০৩ সালে, সাবেক নাম উয়েফা কাপ) ও চ্যাম্পিয়নস লিগ (২০০৪); এরপর ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ (২০১০) আর পরশু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ—এ নিয়ে দুবার করে উয়েফার প্রথম দুটি টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জিতেছেন হোসে মরিনহো। এই দুটি টুর্নামেন্টই একাধিকবার জেতার রেকর্ড আর কোনো কোচের নেই।
সবচেয়েবেশিউয়েফাটুর্নামেন্টজয়ীকোচ
চ্যাম্পিয়নস লিগ ইউরোপা লিগ কাপ উইনার্স কাপ
জিওভান্নি ত্রাপাত্তোনি ১ (জুভেন্টাস) ৩ (জুভেন্টাস ২, ইন্টার ১) ১ (জুভেন্টাস)
বব পেইসলি ৩ (লিভারপুল) ১ (লিভারপুল)
হোসে মরিনহো ২ (পোর্তো, ইন্টার) ২ (পোর্তো, ইউনাইটেড)
অ্যালেক্স ফার্গুসন ২ (ইউনাইটেড) ২ (এবারডিন, ইউনাইটেড)
নেরেও রোক্কো ২ (এসি মিলান) ২ (মিলান)
ইংল্যান্ড-সেরাইউনাইটেড
গত মৌসুমে ইউরোপা লিগে রানার্সআপ হয়েছিল লিভারপুল, একই টুর্নামেন্ট এবার জিতল ইউনাইটেড। লিভারপুল সমর্থকদের জ্বালা আরেকটু বাড়বে এই তথ্যে, পরশু ট্রফিটা জিতে বড় ট্রফি জয়ের রেকর্ডেও তাদের ছাপিয়ে ইংল্যান্ড-সেরা হয়ে গেল ইউনাইটেড। লিভারপুলের শিরোপা ৪৪টি, ইউনাইটেডের ৪৫টি। তিনে আর্সেনাল, তাদের বড় শিরোপা ২৯টি।
টাকায়ট্রফিমেলে
পরশু ইউরোপা লিগের ফাইনাল খেলা আয়াক্সের পুরো স্কোয়াড কিনতে খরচ হয়েছিল ১৫ মিলিয়ন পাউন্ড। ইউনাইটেডের স্কোয়াড এর চেয়ে ১৭ গুণেরও বেশি দামি, প্রায় ২৫৭ মিলিয়ন পাউন্ড! ইউনাইটেডের বেঞ্চে থাকা ফুটবলারদের মিলিত মূল্যই ১২৫ মিলিয়ন পাউন্ড!
ফাইনালেঅজেয়
কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠা মানেই যেন মরিনহোর দলের শিরোপা জয়ের নিশ্চয়তা! ক্যারিয়ারে এ নিয়ে দলকে ১৪টি টুর্নামেন্টের ফাইনালে তুলে পর্তুগিজ কোচ জিতেছেন ১২টিতেই। হেরেছেন শুধু পোর্তোর হয়ে ২০০৪ পর্তুগিজ কাপ ও রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৩ কোপা দেল রের ফাইনালে। ইউরোপিয়ান টুর্নামেন্টে ৪টি ফাইনালে একবারও হারেননি।
মাতার ‘আশীর্বাদ’
হুয়ান মাতার ওপর যেন বিশেষ আশীর্বাদ আছে। ক্লাব ক্যারিয়ারে ৬টি বড় টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন স্প্যানিশ মিডফিল্ডার, জিতেছেন সবগুলোই (১টি চ্যাম্পিয়নস লিগ, ১টি ইউরোপা লিগ, ২টি এফএ কাপ, ১টি লিগ কাপ ও ১টি কোপা ডেল রে)
সূত্র: উয়েফা, স্কাই স্পোর্টস