শিলিংফোর্ডের দাপট, চাপে অস্ট্রেলিয়া
ডমিনিকা টেস্টের প্রথম দিনটা দারুণ কেটেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয় অফস্পিনার শেন শিলিংফোর্ডের দাপটে বেশ চাপে আছে সফরকারী অস্ট্রেলিয়া।গতকাল প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২১২ রান। এরই মধ্যে সাতটি উইকেট তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শিলিংফোর্ডের শিকার চারটি উইকেট। সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরুটা ভালো হয়নি। দলীয় ১ রানেই এড কোয়ানের উইকেট হারিয়ে বসে মাইকেল ক্লার্কের দল। এরপর অবশ্য ৮৩ রানের জুটি করে প্রাথমিক ধাক্কাটা সামলে নেন ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন।দলীয় ৮৪ রানে ড্যারেন স্যামির শিকারে পরিণত হন ওয়াটসন (৪১)। এরপর শুরু হয় শিলিংফোর্ডের ছোবল। একে একে ২৯ বছর বয়সী এই বোলার তুলে নেন ওয়ার্নার (৫০), রিকি পন্টিং (২৩), মাইকেল ক্লার্ক (২৪) ও মাইক হাসির (১০) উইকেট। দিনের শেষ উইকেটটি দখল করেন কেমার রোচ। দিনের খেলা শেষ হওয়ার সময় ম্যাথু ওয়েড ২২ ও মিচেল স্টার্ক ২৪ রানে অপরাজিত ছিলেন।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ২১২/৭ (প্রথম দিনের খেলা শেষে)ওয়ার্নার ৫০, ওয়াটসন ৪১শিলিংফোর্ড ৭৭/৪টস: অস্ট্রেলিয়াসূত্র: ওয়েবসাইট