প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এককথায় ফাটিয়ে দিয়েছেন খাদিম এনদিয়াই। ভালো কোনো সেভ করে নয়, সেনেগালের এই গোলরক্ষক ফাটিয়ে দিয়েছেন তাঁর সৃজনশীলতা দিয়ে! সময়ক্ষেপণকে অন্য এক পর্যায়ে নিয়ে গেছেন তিনি। দল এগিয়ে থাকলে বা প্রতিপক্ষের সঙ্গে ড্র করতে ফুটবলাররা নানাভাবে সময়ক্ষেপণ করে থাকেন। এর জন্য হলুদ কার্ড দেখার নজিরও অনেক আছে। আফ্রিকান নেশনস কাপে আলজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচে এনদিয়াই-ও তা-ই করেছেন। তবে এমনভাবে করেছেন যে রেফারি তা বুঝতেই পারলেন না। ৯০ মিনিটে একটি গোল কিক নিতে গিয়ে নিজের ডান পা দিয়ে বাঁ পায়ে আঘাত করে তিনি লুটিয়ে পড়েছেন মাটিতে। সময়ক্ষেপণ হলো, কিন্তু হলুদ কার্ড খেতে হলো না! সামাজিক যোগাযোগর মাধ্যমে একজন লিখেছেন, ‘এমন কৌশল আগে দেখিনি। সৃজনশীলতার জন্য কৃতিত্ব প্রাপ্য।’ মেইল অনলাইন