প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ মাঠে অনেকবারই দিয়েছেন দারুণ সব তুলির আঁচড়। সেসব এখন অতীত, ডেভিড বেকহাম যে বুটজোড়া তুলে রেখেছেন এই বছরেই! কিন্তু ফুটবলার না হলে কী হতেন? বেকহাম নিজেই জানাচ্ছেন, স্কুলে পড়ার সময় তাঁর আগ্রহ ছিল আঁকাআঁকিতে। সুযোগ পেলেই বসে পড়তেন রং-তুলি নিয়ে। পেশাদার ফুটবলার না হলে হয়তো চিত্রশিল্পীই হতেন। অবসরের পর সেই ফুরসত এখন পেয়ে যাচ্ছেন এই মিডফিল্ডার। তবে শুধু ছবি আঁকা নয়, বেকহাম নিজেকে বাজিয়ে দেখতে চান বাস্কেটবলেও। যুক্তরাষ্ট্রে থাকার সময়ই পড়ে যান এনবিএর প্রেমে। দেখা যাক, এখানে কত দূর কী করতে পারেন! ওয়েবসাইট।