শিশির সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরাতেই শিশির ভোগাচ্ছে বোলারদের। সেটা ঢাকায় যত না তার চেয়ে বেশি চট্টগ্রামে। বিষয়টার সঙ্গে ধাতস্থ হতে অনেক দল বালতির পানিতে বল চুবিয়ে নিয়ে অনুশীলন করছে। ভোগান্তির ব্যাপারটা স্বীকার করছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তবে খেলাটা টি-টোয়েন্টি বলেই এটিকে খুব বড় সমস্যা বলে মনে করছেন না তিনি, ‘ভেবে দেখুন, ওয়ানডে ম্যাচ হলে পরে বল করা দলটার কী সমস্যা হতো। টি-টোয়েন্টিতে সেই তুলনায় ক্ষতিটা কম হচ্ছে।’ সমস্যাটা চট্টগ্রামে বেশি হচ্ছে বলেই এ নিয়ে শুরু থেকেই অভিযোগ করে আসছেন ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। তবে নিজের টুইটারে এ সমস্যার একটা মজার সমাধানও দিয়েছেন ব্রড, ‘প্রতিবার বল বদলে নিলেই তো হয়!’