শিশু দিবস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাবারা বড্ড ব্যস্ত থাকেন, চাইলেও সব সময় তাঁদের দেখা পাওয়া যায় না। ছেলেমেয়েদের সঙ্গে খেলতে বাবাদের মনও কি উতলা হয় না? সেই সুযোগটা পরশু মাঠেই পেয়ে গেলেন বার্সেলোনা, জুভেন্টাসের ফুটবলাররা। বার্সা লা লিগা জিতেছিল আগেই, সিরি ‘আ’তে জুভেন্টাসও তাই। পরশুর ম্যাচ দুটি ছিল মৌসুমের শেষ ম্যাচে নিজেদের মাঠে উদ্‌যাপনের উপলক্ষ। অনেকেই স্বজনদের নিয়ে এলেন মাঠে। সুয়ারেজের কাঁধে যেমন চড়ে বসল দুই শিশুসন্তান, পিকের কাঁধে ছেলে মিলান। আর ছোট্ট থিয়াগো মাঠময় দুষ্টুমি করে ক্লান্ত হয়ে চড়ে বসল বাবা মেসির কোলে! নাপোলির সঙ্গে ম্যাচের পর জুভেন্টাসের কিয়েলিনি, পাদোইন, তেভেজরাও নিয়ে এলেন সন্তানদের। এএফপি, রয়টার্স।