শিষ্য হবেন ‘গুরু’ ফ্লেচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুরু শুধু শিক্ষা দিয়ে যাবেন, আর শিষ্যরা শুধু শিখে যাবেন—এমন মতবাদে বিশ্বাসীরা আরেকবার শুনে রাখুন। গুরুকেও অনেক সময় ‘শিষ্য’ হতে হয়। আর হতে হয় বলেই শিষ্য হবেন ‘গুরু’ ডানকান ফ্লেচার।গুরু আর শিষ্যের পরিচয়টা অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেট দলের দেখাশোনার দায়িত্বে আছেন গুরু ফ্লেচার। স্বাভাবিকভাবেই তাঁর শিষ্য বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটাররা। তবে শুধু শেখাবেন না, ভারতীয় ক্রিকেটারদের কাছে অনেক কিছু শিখবেন বলেও জানিয়েছেন ফ্লেচার, ‘দলে অনেকে সিনিয়র ক্রিকেটার আছে। আমি তাঁদেরকে শুধু সহায়তাই করব না, তাঁদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ারও চেষ্টা করব।’নিজে তো নেবেনই, তরুণদেরও সিনিয়রদের কাছ থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন ফ্লেচার, ‘ওয়ানডে ক্রিকেট বুঝতে দীর্ঘ সময় প্রয়োজন। গ্রেট ব্যাটসম্যানরা বলে থাকেন, ওয়ানডে ক্রিকেট শিখতে কমপক্ষে ৫০টি ম্যাচ খেলা প্রয়োজন। অথচ ভারতীয় দলের অনেক ক্রিকেটারেরই মাত্র তিন-চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এ তরুণদের অগ্রগতির ক্ষেত্রে সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতা চাবিকাঠি হয়ে কাজ করতে পারে।’ ওয়েবসাইট।