শিষ্যদের ওপর দারুণ তুষ্ট সুইস কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের বিশ্বকাপের প্রথম অঘটনটির জন্ম দিল সুইজারল্যান্ড। যে স্পেনের বিপক্ষে এর আগের ১৯টি ম্যাচেও জিততে পারেনি তারা, সেই ফেবারিট স্পেনকে ১-০ গোলে হারিয়ে দেওয়ায় শিষ্যদের ওপর দারুণ খুশি সুইজারল্যান্ড কোচ অটমার হিটজফেল্ড। তাঁর নির্দেশ বেশ ভালোমতোই পালন করেছেন সুইস খেলোয়াড়েরা, তাই তাঁর যত সন্তুষ্টি।স্পেস-সুইজারল্যান্ড ম্যাচে প্রথম থেকে বলের দখলে স্প্যানিশরাই এগিয়ে ছিল। নিজেদের ঘর সামলিয়ে সুইজারল্যান্ডের করা আক্রমণগুলো ছিল ক্ষুরধার। স্প্যানিশ রক্ষণে আতঙ্ক সৃষ্টি করার মতোই। খেলার ৫২ মিনিটে এমনই এক আচমকা আক্রমণ থেকে গোল বের করে নেয় সুইসরা। যে গোল শোকসাগরে ভাসিয়ে স্পেনকে অনেক দিন পর এনে দেয় পরাজয়ের তিক্ত স্বাদ।সুইজারল্যান্ডের কোচ হিটজফেল্ড খেলার শুরুতেই শিষ্যদের নির্দেশ দিয়ে রেখেছিলেন, ‘আগে নিজেদের ঘর সামলাও, পরে আক্রমণে যাও। তোরেস, ভিলা, ইনিয়েস্তা, ফ্যাব্রিগেসের মতো খেলোয়াড়দের সমন্বয়ে গড়া স্পেন দলকে ঘায়েল করতে এটাই ছিল সর্বোত্তম উপায়।’ মাঠে সেই নির্দেশ ভালোমতোই পালন করেছেন সুইজারল্যান্ডের খেলোয়াড়েরা।সুইজারল্যান্ডের এই ঐতিহাসিক জয়ের পর আনন্দিত সুইস কোচ হিটজফেল্ড বলেছেন, ‘নিজেদের ঘর সামলিয়ে আক্রমণ না করলে স্পেনের মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে বড় ধরনের পরাজয়ের স্বাদ পেতে হতো। তাই আমরা রক্ষণের ওপর জোর দিয়েছিলাম।’ তিনি খেলার সময় স্পেনের কাছ থেকে মধ্যমাঠ দখলে নিয়ে নেওয়ার কৌশলও তাঁর শিষ্যদের শিখিয়েছিলেন। খেলার সময়ও ঠিক তেমনটাই করেছেন সুইজারল্যান্ডের মিডফিল্ডাররা। সে কারণে স্পেনকে বারবার দুই উইং দিয়ে আক্রমণে যেতে হয়েছে, অথচ স্পেনের শক্তি লুকিয়ে ছিল মাঝমাঠেই।দলের গোলরক্ষক ডিয়েগো বেনাগলিওরও প্রশংসায় পঞ্চমুখ হিটজফেল্ড। তিনি গোলদাতা গেলসন ফার্নান্দেজের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। বেনাগলিওকে তিনি একজন মোটিভেটর হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ‘বেনাগলিও মোটিভেটর হিসেবে অসাধারণ। আমার মতো একজন কোচের জন্য বেনাগলিও মতো খেলোয়াড় প্রিয়জনের উপহারের মতোই মূল্যবান।’রক্ষণভাগেই বেশি জোর দিয়ে পাল্টা আক্রমণ থেকে গোল করার চেষ্টা করা—শিষ্যদের এ রকম নির্দেশই দিয়েছিলেন হিটজফেল্ড। মাঠেও সেই নির্দেশ ভালোমতোই পালন করেছে সুইস খেলোয়াড়েরা। গোলরক্ষক ডিয়েগো বেনাগলিওর পারফরমেন্সেও সন্তুষ্টি প্রকাশ করেছেন হিটজফেল্ড।