শিয়াভোনের অপেক্ষার অবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসের আইফেল টাওয়ারের পাশে বসে রুপালি ট্রফিটায় চুমু খাচ্ছেন—ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নদের জন্য নিয়মিত দৃশ্য এটা। পরশু ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সামান্থা স্টাসুরকে হারিয়েছে এভাবে ছবি তোলার সুযোগ পেয়ে গেলেন ফ্রান্সেসকা শিয়াভোনে। ১২ বছর আর ৩৯ গ্র্যান্ড স্লাম অপেক্ষার পর, যখন তাঁর বয়স ২৯।গ্র্যান্ড স্লামে এর আগে শেষ আটের বাধা কখনো পেরোতে পারেননি। এবার তো সেরা হয়েই বেরিয়েছেন টুর্নামেন্ট থেকে। প্রথম ইতালিয়ান নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জিতে তাঁর মনে হচ্ছে, কোনো কিছুই অসম্ভব নয়, ‘যারা সত্যিই কিছু করতে চায়, তাদের প্রত্যেকেরই তা করার সুযোগ আছে। আমি স্বপ্ন দেখতাম, গ্র্যান্ড স্লাম জিতব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবতাম, এমন একটা কিছুই তো করতে হবে আমাকে।’এমন অর্জনের পর ইতালির প্রেসিডেন্টের কাছ থেকে একটা ফোন তিনি পেতেই পারেন, পেয়েছেনও। এএফপি।