শিয়ারারকে ছাড়িয়ে জেরার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি তাঁর থেকে অনেক দূরে। তবে পরশু ওই গোলের দিক দিয়ে একটা মাইলফলক ছুঁয়েছেন স্টিভেন জেরার্ড। ইউরোপা লিগে ইউনিরিয়া আর্জিসেনির বিপক্ষে লিভারপুলের তৃতীয় গোলটি করে দলকে জিতিয়েছেন ৩-১ ব্যবধানে। ইউরোপীয় প্রতিযোগিতায় লিভারপুল অধিনায়কের এটি ৩৩তম গোল। ইউরোপীয় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করা ব্রিটিশ খেলোয়াড় এখন এই ইংলিশ মিডফিল্ডারই। এত দিন এই রেকর্ডটি ছিল ৩২ গোল করা ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারারের। ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটিতে এখন যৌথ মালিকানা। ৬৮টি করে গোল নিয়ে তালিকার শীর্ষে এসি মিলানের ফিলিপ্পো ইনজাগি ও রিয়াল মাদ্রিদের রাউল গঞ্জালেস।