শিয়েরার নির্বোধ!
সতীর্থকে নিয়ে বিদ্রূপ কারই বা সহ্য হয় বলুন! সেটা যদি হয় কোনো মহাতারকার কাছ থেকেও। বন্ধু ফ্রেডকে নিয়ে করা মন্তব্যের জবাবে সাবেক ইংলিশ তারকা অ্যালান শিয়েরারকে একহাত নিলেন ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেজ। সে তিনি নিতেই পারেন, তাই বলে বিবিসিতে অনেক দিন ধরেই ফুটবল-পণ্ডিতের কাজ করা শিয়েরারকে বলে বসবেন ‘নির্বোধ’! বার্সেলোনা ডিফেন্ডার শিয়ারারের সমালোচনার সমালোচনা করে বলেছেন, ‘এটি লজ্জাজনক, নির্বোধের মতো।’
মেক্সিকোর সঙ্গে েগালশূন্য ড্রয়ের পর নিন্দুকেরা ব্রাজিলের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিল। খেলোয়াড়দের দক্ষতা নিয়েও সমালোচনা করতে ছাড়েননি অনেকে। পর পর দুই ম্যাচে নিষ্প্রভ থাকা ফ্রেডকে বাতিলের খাতা ফেলে িদয়েছিলেন শিয়েরার। বলেছেন, ‘ব্রাজিলের সেন্টার ফরোয়ার্ড ফ্রেড ধীরগতির, শট নিতে পারে না। সেলেসাওদের মূল একাদশে ওর জায়গায় অন্য কাউকে নামানো উচিত।’ ফ্রেড নাকি জায়গা থেকে নড়তে চান না জন্যই ব্রাজিলের এমন দৈন্যদশা! ওয়েবসাইট।