শীর্ষ চারের সেমিফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সেমিফাইনালে মুখোমুখি রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পর এবার ইউএস ওপেনের শেষ চারেও দেখা হয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বের চার নম্বর খেলোয়াড়ের। আরেক সেমিফাইনালে ফেদেরারের খেলা নোভাক জোকোভিচের সঙ্গে। গত রাতেই ম্যাচ দুটি হয়ে যাওয়ার কথা।পরশু কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই নাদাল আমেরিকানদের শেষ ভরসা সাবেক চ্যাম্পিয়ন অ্যান্ডি রডিককে বিদায় করে দেন। নাদাল জেতেন সরাসরি ৬-২, ৬-১, ৬-৩ গেমে। এর আগে অন্য ম্যাচে ব্রিটেনের মারে আরেক মার্কিন জন ইসনারের বিপক্ষে জেতেন ৭-৫, ৬-৪, ৩-৬, ৭-৬ (৭/২) গেমে। এএফপি।ইউএস ওপেনসহ এ বছরের চারটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালেই ওঠা হয়ে গেল অ্যান্ডি মারের। এর আগে মাত্র ৭ জন পুরুষ খেলোয়াড় বছরের সবগুলো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলেছেন। পুরুষ এককে রডিক ও ইসনারের বিদায়ের দিনে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও খুশি করেছেন কিশোর জুটি মেলানি ওডিন ও জ্যাক সক। মিশ্র দ্বৈতের শিরোপা জিতেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা এই জুটি। ফাইনালে তাঁরা হারিয়েছেন আর্জেন্টিনার গিসেলা দুলকো ও এদুয়ার্দো শোয়াঙ্ক জুটিকে।পুরুষ দ্বৈতের সেমিফাইনালে পোলিশ জুটির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ইন্দো-পাক জুটি রোহান বোপান্না ও আইসাম-উল-হক।