শীর্ষ তিনই বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন, একটা দৌড় প্রতিযোগিতা হলো। তাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনজনের কেউই পদক পেলেন না! গতকাল ইনচন এশিয়ান গেমসে ঘটেছে বিচিত্র এই ঘটনাই। পুরুষদের ৮০০ মিটারে দৌড়ে সৌদি আরবের আবদুলাজিজ মোহাম্মেদ প্রথম, কাতারের মুসাব বালা দ্বিতীয় এবং বাহরাইনের আব্রাহাম কিপচিরচির রটিচ তৃতীয় হয়েছেন। কিন্তু অযোগ্য ঘোষিত হওয়ায় তিনজনের ফল বাতিল করা হয়েছে। শেষ ল্যাপের আগে অন্য প্রতিদ্বন্দ্বীকে বাধা দিয়ে ডিসকোয়ালিফায়েড হয়েছেন মোহাম্মেদ। বালা ও রটিচ ডিসকোয়ালিফায়েড হয়েছেন অন্য লেনে ঢুকে পড়ায়। স্বাভাবিকভাবেই প্রথম তিন প্রতিযোগীর ডিসকোয়ালিফায়েডের ঘটনা অ্যাথলেটিকসে নতুন ঝড় তুলেছে। তবে তাঁদের পরিবর্তে ইরাকের আদনান তায়েস আক্কার, চীনের তেং হাইনিং ও কাতারের জামাল হারাইন যথাক্রম সোনা, রুপা ও ব্রোঞ্জ পেতে যাচ্ছেন বলে খবর। এএফপি।