শীর্ষ দশে নেই কোনো ভারতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দক্ষিণ আফ্রিকানদের জয়জয়কার। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় ব্যাটসম্যানের চারজনই প্রোটিয়া। তবে ব্যাটসম্যানদের শীর্ষ দশে ভারতীয়দের কেউ নেই। শীর্ষ দশেও জায়গা করে নিতে পারেননি কোনো ভারতীয় বোলার। ভারতীয়দের অবস্থানটা এবার দেখুন। ব্যাটসম্যানদের তালিকায় শচীন টেন্ডুলকারের অবস্থান ১২তম। বোলারদের মধ্যে ঠিক এই জায়গায় জহির খান। শীর্ষ ২০ ব্যাটসম্যানদের মধ্যে শচীন ছাড়া অন্য কেউ নেই। অন্যদিকে বোলারদের শীর্ষ বিশে জহির খান ছাড়া আছেন কেবল প্রজ্ঞান ওঝা (২০)।বোলারদের মধ্যে সাকিব আল হাসানের অবস্থান ১৩তম। তবে শীর্ষ বিশে বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যান বা বোলার জায়গা করে নিতে পারেননি।টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানটা শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। অন্যদিকে বোলারদের তালিকার শীর্ষস্থানটা দখল করে আছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। টেস্টে শীর্ষ ১০ ব্যাটসম্যান: ১. কুমার সাঙ্গাকারা২. জ্যাক ক্যালিস৩. হাশিম আমলা৪. শিব নারায়ণ চন্দরপল৫. ডি ভিলিয়ার্স৬. গ্রায়েম স্মিথ৭. মাইকেল ক্লার্ক৮. অ্যালিস্টার কুক৯. রস টেলর১০. ইউনুস খানটেস্টে শীর্ষ ১০ বোলার: ১. ডেল স্টেইন২. সাঈদ আজমল৩. রঙ্গনা হেরাথ৪. ভেরনন ফিলান্ডার৫. জেমস অ্যান্ডারসন৬. মরনে মরকেল৬. বেন হিলফেনহস৮. পিটার সিডল৯. স্টুয়ার্ট ব্রড১০. আবদুর রেহমানসূত্র: আইসিসি ওয়েবসাইট।