শীর্ষ দশে নেই ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগের র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে ছিল দলটি। তবে ছয় ধাপ পিছিয়ে ১১তম স্থানে নেমে গেছে ব্রাজিল।ফিফার ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই সপ্তম স্থানে আছে আর্জেন্টাইনরা। সদ্য ইউরো জয়ী স্পেন যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে। একধাপ এগিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে জার্মানির। দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে উরুগুয়ে।উপমহাদেশের দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। একধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৫১তম। এ ছাড়া ভারত ১৬৩, শ্রীলঙ্কা ১৮১, পাকিস্তান ১৭৮, মালদ্বীপ ১৬৪, নেপাল ১৫৫, মিয়ানমার ১৮০ ও ভুটান ২০৫তম স্থানে রয়েছে।র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১৫—১. স্পেন২. জার্মানি ৩. উরুগুয়ে৪. ইংল্যান্ড৫. পর্তুগাল৬. ইতালি৭. আর্জেন্টিনা৮. হল্যান্ড৯. ক্রোয়েশিয়া১০. ডেনমার্ক১১. ব্রাজিল১২. গ্রিস১৩. রাশিয়া১৪. ফ্রান্স১৫. চিলি