শীর্ষ বিশে যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারকে পরাজিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাও হয়েছে দুর্দান্ত। যুবরাজ সিং-ভক্তরা আরেকটা সুখবর পেলেন গতকাল। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে ফিরেছেন ভারতের এই তারকা অলরাউন্ডার।সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে যুবরাজের অবস্থান ১৫তম। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে তাঁর চেয়ে ভালো অবস্থানে আছেন কেবল সুরেশ রায়না (তৃতীয়)। বোলারদের তালিকার শীর্ষ বিশে ভারতীয় দলের কেউ জায়গা পাননি।টি-টোয়েন্টি বোলারদের তালিকায় সাকিব আল হাসানের স্থান দশম। সাকিব ছাড়া শীর্ষ বিশ বোলার ও ব্যাটসম্যানের তালিকায় অন্য কোনো বাংলাদেশি নেই।ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানটা যথারীতি ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। বোলারদের মধ্যে শীর্ষে আছেন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল।টি-টোয়েন্টির শীর্ষ ১০ ব্যাটসম্যান১. ব্রেন্ডন ম্যাককালাম২. ক্রিস গেইল৩. সুরেশ রায়না৪. ডেভিড ওয়ার্নার৫. মার্টিন গাপটিল৬. মাহেলা জয়াবর্ধনে৭. শেন ওয়াটসন৮. জ্যাক ক্যালিস৯. এউইন মরগান১০. তিলকরত্নে দিলশানটি-টোয়েন্টির শীর্ষ ১০ বোলার১. সাঈদ আজমল২. গ্রায়েম সোয়ান৩. জোহান বোথা৪. অজন্তা মেন্ডিস৫. নাথান ম্যাককুলাম৬. শহীদ আফ্রিদি৭. শেন ওয়াটসন৮. আবদুল রাজ্জাক৯. লাসিথ মালিঙ্গা১০. সাকিব আল হাসানসূত্র: ওয়েবসাইট।