প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৪ থেকে ২০১৪—বিশ্বকাপে টানা ষষ্ঠবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলছে মেক্সিকো। এতেই নিশ্চিত কনক্যাকাফ দলটির আরও একবার শীর্ষ ষোলোয় থেকে বিশ্বকাপ শেষ করা। বিশ্বকাপের ‘চিরন্তন’ দ্বিতীয় রাউন্ডের দল মেক্সিকো ১৫ বার চূড়ান্ত পর্বে খেলে ১৫ বারই জায়গা করে নিল শীর্ষ ষোলোতে (অবশ্য ১৯৩০ ও ’৫০-এ দল ছিল ১৬টির কম)। শীর্ষ ষোলোর এই তালিকায় মেক্সিকোর সঙ্গী দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। ১৬ বার বিশ্বকাপ খেলে মাত্র একবারই সেরা ষোলোতে ছিল না আর্জেন্টাইনরা। ১৮ বার খেলে ১৬ বার শীর্ষ ষোলোতে ছিল ইতালি। জার্মানি (১৮) ও ব্রাজিল (২০) প্রতিটি চূড়ান্ত পর্বেই ছিল সেরা ষোলোতে।