শীর্ষস্থান ধরে রাখল দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা শেষ পর্যন্ত জিতেই গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম দুটি টেস্ট ড্র হওয়ার পর পার্থে সিরিজ নির্ধারণী টেস্টে প্রোটিয়াদের জয়টা ৩০৯ রানের। দুর্দান্ত এই জয়ে সিরিজ নিজেদের করে নিয়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ধরে রেখেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৬। সিরিজ হারের ফলে তিন পয়েন্ট খুইয়ে অস্ট্রেলিয়ার অবস্থান তৃতীয়।দক্ষিণ আফ্রিকা যে এখন আরও কিছুদিন এই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে পারবে সেটা অনেকখানিই নিশ্চিত। দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য জোর লড়াই চলছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে। দক্ষিণ আফ্রিকার চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। ভারত এই মুহূর্তে চতুর্থ অবস্থানে থাকলেও ইংল্যান্ডকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসার সম্ভাবনা আছে ধোনি বাহিনীর। তবে এজন্য ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের বাকি দুটো টেস্ট জিততে হবে তাদের। বাকি দুটো টেস্ট জিতলে এই সিরিজের ফল ভারতের অনুকূলে হবে ৩-১। তখন ১১১.৫৯ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে চলে আসবে ভারত। অন্যদিকে ১১১.৫৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের অবস্থান হবে চতুর্থ।তবে ভারতের বিপক্ষে সিরিজ ইংল্যান্ড জিতে গেলে হিসেব দাঁড়াবে সম্পূর্ণ অন্য। তখন ১১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখলে নিয়ে নেবে ইংল্যান্ড। তখন ভারতের পয়েন্ট কমে দাঁড়াবে ১০৩। সেক্ষেত্রে ভারতের নিয়তি হবে পঞ্চম স্থান। সিরিজ অমীমাংসিতভাবে সিরিজ হলে দুই পয়েন্ট করে পাবে দুই দল। সেক্ষেত্রে পয়েন্টে কিছু হেরফের হলেও র্যাঙ্কিং থাকবে অপরিবর্তিত। পিটিআই