শীর্ষস্থান ধরে রাখল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়তি একটা ম্যাচ হাতে ছিল। তবু এক ম্যাচের জন্য হলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের শীর্ষে উঠতে দেখতে কে চায়? কাল রিয়াল মাদ্রিদ তাই কোনো সুযোগ রাখেনি। অ্যাথলেটিক বিলবাওর মাঠে ২-১ গোলের জয়ে লা লিগার শীর্ষস্থান সুদৃঢ় করেছে জিনেদিন জিদানের দল।
কোনো গোল না পেলেও ম্যাচে ভালোভাবেই ছাপ ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১০ মিনিটে গোল করলেও সেটা অফসাইডে বাতিল হয়। সে দুঃখ ভুলে দুটি গোলেই সহায়তা পর্তুগিজ উইঙ্গারের। ২৫ মিনিটে তাঁর পাস থেকে গোল করেছেন করিম বেনজেমা। আর ৬৮ মিনিটে তাঁর মাথা ছুঁয়ে আসা বল থেকে জয় এনে দেওয়া দ্বিতীয় গোল কাসেমিরোর। এর তিন মিনিট আগেই সমতা ফিরিয়েছিলেন বিলবাও স্ট্রাইকার আদুরিজ। এ জয়ে ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রিয়াল। সনি সিক্স।