শীর্ষস্থান ধরে রেখেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছে ভারত। আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে গতকাল রোববার।ভারত ও ইংল্যান্ড উভয় দলেরই রেটিং পয়েন্ট ১১৯। তবে তালিকায় ইংল্যান্ডের অবস্থান দ্বিতীয়। গতকালই ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে ধবলধোলাই করা অস্ট্রেলিয়ার অবস্থান তৃতীয়।আগের মতোই বাংলাদেশের অবস্থান নয় নম্বরে, রেটিং পয়েন্ট ৭৮। ৭৯ রেটিং নিয়ে ঠিক ওপরের অবস্থানটা নিউজিল্যান্ডের। বাংলাদেশের নিচে যথাক্রমে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, হল্যান্ড ও কেনিয়া।ওয়ানডে র্যাঙ্কিং:১. ভারত২. ইংল্যান্ড৩. অস্ট্রেলিয়া৪. দক্ষিণ আফ্রিকা৫. শ্রীলঙ্কা৬. পাকিস্তান৭. ওয়েস্ট ইন্ডিজ৮. নিউজিল্যান্ড৯. বাংলাদেশ১০. জিম্বাবুয়ে১১. আয়ারল্যান্ড১২. হল্যান্ড১৩. কেনিয়াসূত্র: ক্রিকইনফো, পিটিআই।